প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
পটিয়ার আলোচিত ব্যবসায়ী কাসেম হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া রেল স্টেশন রোড বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম হত্যা মামলার ২নং আসামি আবু তাহের (৪০)কে গ্রেপ্তার করেন র্্যাব ৭(চট্টগ্রাম)ও র্্যাব(১২)সিরাজগঞ্জ।
উল্লেখ যে,পটিয়া পৌরসভার ৮নং ওর্য়াড দক্ষিণ গৌবিন্দারখীল (১৫ই এপ্রিল) জমি বিরোধ নিয়ে চাচাতো ভাই ইকবালের নেতৃত্ব ৪/৫জন সন্ত্রাসী মিলে হাতুড়ী দিয়ে আঘাত করলে জেঠা তো ভাই আবুল কাসেম গুরতর আহত হয়ে চমেক হাসপাতালে ৫দিন পর (২০শে এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এতে পটিয়া থানায় মামলা (নং-২২/৮)করলে উক্ত মামলার ২নংআসামি আবু তাহের, পীং মৃত ইয়াকুব আলী,সাং-৮নংদক্ষিণ গোঃখীল,পৌরসভা, পটিয়া।মামলা এন্ট্রি হবার পর পর র্্যাব-৭ গুরুত্ব সহকারে মামলাটি নিয়ে অভিযানে নেমে পড়েন।এক পর্যায়ে২৪শে এপ্রিল (শুক্রবার)বগুড়া জেলার শিবগঞ্জ থানার চৌকিরহাট মালহারা গ্রামে র়্যাব৭- ও র়্যাব ১২ যৌথ অভিযানে আবু তাহেরকে গ্রেপ্তার করে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন,দ্রুত আসামিকে পটিয়া থানায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট